ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

১২ তারিখ পর্যন্ত আপনাদের দায়িত্ব, এরপর নেতৃবৃন্দ দেখবে: তারেক রহমান


  • আপলোড সময় : বুধবার ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৬:৫৩ পিএম

ফরিদপুর প্রতিনিধি:

‘১২ তারিখ পর্যন্ত নেতৃবৃন্দদের দেখে রাখবেন, ১২ তারিখের পরে নেতৃবৃন্দরা আপনাদের দেখে রাখবে’—এমন মন্তব্য করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করার দায়িত্ব জনগণের। আর নির্বাচনের পর জনগণের সুখ-দুঃখ, দাবি-দাওয়া ও প্রত্যাশা পূরণে নেতৃবৃন্দ দায়িত্ব পালন করবেন।

আজ (৪ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, প্রতিটি মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। পাশাপাশি আশপাশের মানুষদেরও ভোট দিতে উৎসাহিত করার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, জনগণের মূল্যবান ভোটের মাধ্যমেই ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

বক্তব্যে তিনি ফরিদপুর জেলার চারটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের সঙ্গে জনসাধারণের পরিচয় করিয়ে দেন এবং তাদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, ফরিদপুরবাসী বিএনপির প্রার্থীদের নির্বাচিত করলে এলাকার দীর্ঘদিনের সমস্যা, দাবি-দাওয়া ও চাওয়া-পাওয়াগুলো বাস্তবায়নে নেতৃবৃন্দ আন্তরিকভাবে কাজ করবেন।

তারেক রহমান আরও বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আপসহীন অবস্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণ তাদের মত প্রকাশ করলে একটি শক্তিশালী ও জবাবদিহিমূলক সরকার গঠনের পথ সুগম হবে।

এর আগে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ফরিদপুর শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই শহরের বিভিন্ন সড়ক, অলিগলি ও জনসভাস্থলে মানুষের ঢল নামে। দূরদূরান্ত থেকে বিভিন্ন মাধ্যমে নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভায় অংশগ্রহণ করেন। মাঠজুড়ে দেখা যায় নানা রঙের ব্যানার, ফেস্টুন ও সাজসজ্জায় ভিন্ন এক আবহ।

স্থানীয়দের অনেকেই জানান, দীর্ঘদিন পর এ ধরনের বড় জনসভা হওয়ায় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। জনসভাকে ঘিরে পুরো এলাকায় আনন্দ উৎসবের আমেজ বিরাজ করে। বক্তৃতা চলাকালে উপস্থিত জনতা স্লোগান ও করতালির মাধ্যমে তাদের সমর্থন প্রকাশ করে।

জনসভা শেষে নেতাকর্মীরা বলেন, এই সমাবেশ ফরিদপুরে নির্বাচনী প্রচারণায় নতুন গতি এনে দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে বিএনপির প্রার্থীরা বিজয় অর্জন করবেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর