ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা


  • আপলোড সময় : বুধবার ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:৩৬ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ


নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর উদ্যোগে চার সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও ঈদগাহ মাঠে দিনব্যাপী ৫২ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ সেবা প্রদান করেন।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ-১ (নারায়ণগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, উপজেলা বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সালাহউদ্দিন দেওয়ান, মফিকুল ইসলাম খান, তাশিক হক ওসমান, রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, উপদেষ্টা ডা: ফারুকুল ইসলাম, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, আরিফুজ্জামান ইমন, কামাল হোসেন, আমিনুল ইসলাম প্রিন্স, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মামুন এবং জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলামপ্রজন্ম ৭১ আলী হোসেন।

সভায় প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, “রূপগঞ্জবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০টি হাসপাতালের সহযোগিতা এবং রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক এসোসিয়েশনের আয়োজনে পাড়াগাঁও ঈদগাহ মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এখানে চার সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। ৫২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাপত্র, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে রূপগঞ্জকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাদ এবং ভূমিদস্যু মুক্ত করার মাধ্যমে রূপগঞ্জকে স্বপ্নের রূপগঞ্জ বানানো হবে। এছাড়া চিকিৎসা সেবার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করা হবে।”

এ জাতীয় উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা ও উৎসাহের জন্ম দিয়েছে। দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদানে উপস্থিত স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন এবং বলছেন, এই ধরনের ফ্রী চিকিৎসা ক্যাম্প তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হলে এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মানও উন্নত হয়।

রূপগঞ্জে এই ধরনের সামাজিক উদ্যোগ সম্প্রতি ব্যাপক পরিচিতি লাভ করছে। বিশেষ করে নির্বাচনী প্রার্থীদের উদ্যোগে স্বাস্থ্যসেবা, শিক্ষাসেবা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করছে।

প্রত্যেকটি চিকিৎসা ক্যাম্পে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রদান করে থাকেন, প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় এবং রোগীর দৈনন্দিন স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর