নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ৯টি স্পটে পথসভা ও গণসংযোগ করেছেন। গত ৫ ফেব্রুয়ারি তারাবো পৌরসভায় দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়।
পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাছির উদ্দীন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, উপজেলা বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সালাহউদ্দিন দেওয়ান, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মামুনসহ অন্যান্য নেতাকর্মীরা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। তিনি বলেন, রূপগঞ্জে কোনো মাদক কারবারি থাকবে না। সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করা হবে। বিগত সরকারের সময়ে অবৈধভাবে দখল করা সকল সম্পত্তি ফিরিয়ে দেয়া হবে।
মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এর জন্য স্থানীয় মানুষের সাথে সমন্বয় করে কাজ করা হবে। তিনি প্রতিশ্রুতি দেন, রূপগঞ্জে কোনো ধর্মীয় বিরোধ থাকবেনা এবং সবাই ভাইবোনের মতো মিলেমিশে থাকবে।
স্থানীয় জনসাধারণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, এলাকার উন্নয়নে এই ধরনের কার্যক্রম খুবই প্রয়োজন। তারা চান, শান্তি ও সম্প্রীতির মাধ্যমে রূপগঞ্জ এগিয়ে যাক।
আকাশজমিন / আরআর