ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাজবাড়ীতে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৯:০১ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মেসার্স রাবেয়া এন্টারপ্রাইজ ব্রিকস (আরএন্ডবি) ব্রিকসের মালিক মোঃ নাসির উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে শহরের বড়পুল এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টের তৃতীয় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইটভাটার মালিক হাজী মোঃ নাসির উদ্দিন বলেন, ২০২৩ সালে ২০ লক্ষ টাকা দিয়ে আমি মোঃ তরিকুল ইসলামের মালিকানাধীন সততা ব্রিকস ইট ভাটাটি ক্রয় করি। ক্রয় করার পর তার সকল কাগজপত্র আমার নিকট হস্থান্তর করে দেন। এরপর প্রতিষ্ঠানটি নতুন রূপে তৈরি করে মেসার্স রাবেয়া এন্টারপ্রাইজ (আরএন্ডবি) নাম দিয়ে বর্তমানে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলাম। আমার ভাটায় প্রায় দুই শতাধিক লোক কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে।

কিন্তু সম্প্রতি লোভের বশবর্তী হয়ে,  জোরপূর্বক ভাবে প্রভাব বিস্তার করে ইট ভাটার পূর্বের মালিক তরিকুল ইসলাম ভাটাটি তিনি অবৈধ ভাবে দখল করার জন্য আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও হয়রানি মূলক ৮ টি মামলা দিয়ে আমাকে আর্থিক ক্ষতিগ্রস্থ করেছে। এছাড়াও লোকজন দিয়ে আমাকে শারিরীক ভাবে নির্যাতন ও মারধর করেছে।

আমার নামে দায়ের করা ৮ টি মামলার মধ্যে ৭ টি মামলা মিথ্যা বলে প্রমাণিত হয়ে খারিজ হয়ে যায়। সর্বশেষ রাজবাড়ীর সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা করে। সে বিভিন্ন কৌশলে আমার চলমান ভাটাটি বন্ধ করার জন্য গত ২৬শে জানুয়ারী কোর্ট থেকে একটি স্থগিতাদেশ অর্ডার করিয়ে নেই।

যার কারণে আমার রানিং ভাটাটি বন্ধ হয়ে গেছে। প্রায় দুই শতাধিক লোক বেকার হয়ে গেছে। তাই আমি অবিলম্বে এই মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে ভাটার মালিকের বড় ভাই মোহাম্মদ আইয়ুব এবং তার আত্মীয় মাওলানা সুলাইমান উপস্থিত ছিলেন।





এ সম্পর্কিত আরো খবর