ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নড়াইলে নিখোঁজের ছয় দিন পর মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:৩৩ পিএম

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা ও মধুমতী নদীর সংগমস্থল থেকে নিখোঁজের ছয় দিন পর মনোজ পাইকের (৪৫) ভাঁসমান মরদেহ উদ্ধার করেছে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ি।  বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কোটাকোল ইউনিয়নের বড়দিয়া-মঙ্গলপুর এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিন বিকেলে মনোজের স্বজনরা বড়দিয়া পৌঁছে মরদেহের পরিচয় শনাক্ত করেন।  বড়দিয়া নৌ-পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে নড়াইলের কালিয়া উপজেলায় কাঞ্চনপুর ঘাটে একটি চলন্ত ট্রলার থেকে নবগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ হন খুলনার দিঘলিয়া উপজেলার কামারগাতী গ্রামের সুনীল পাইকের ছেলে মনোজ পাইক (৪৫)। 

নিখোঁজের দিন মনোজের স্বজনরা জানায় তার মৃগি রোগ রয়েছে। নিখোঁজের ছয় দিন পর বৃহস্পতিবার দুপুরের দিকে নবগঙ্গা ও মধুমতী নদীর সংগমস্থলে ভাঁসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে বড়দিয়া নৌ-পুলিশকে খবর দেওয়া হয়। পরে নৌ-পুলিশের একটি দল নদী থেকে মরদেহ উদ্ধার করে। এরপর খবর পেয়ে এদিন বিকেলে মনোজের পরিবারের লোকজন মরদেহটি দেখে পরিচয় নিশ্চিত করে। 

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। এটি গত ৩০ জানুয়ারি রাতে কাঞ্চনপুর এলাকায় ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ মনোজ পাইকের মরদেহ। মনোজের পরিবারের লোকজন মরদেহের পরিচয় শনাক্ত করেছে। 
অহিদুর রহমান আরো জানান, মরদেহটি লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করবে।



এ সম্পর্কিত আরো খবর