ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে ক্রিকেট চ্যাম্পিয়নশীপের ফাইনালে চ্যাম্পিয়ন দুরন্ত ক্রিকেট একাদশ


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:৪৭ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর হাবিল মন্ডল পাড়া ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় দুরন্ত ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) হাবিল মন্ডল পাড়া যুব সমাজের উদ্যোগে রাত ৯ টায় হাবিল মন্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাটি শুভ উদ্ভোধন করেন গোয়ালন্দ উপজেলা যুবদলের আহবায়ক ফারুক দেওয়ান।

বিএনপি নেতা মিজানুর রহমান লাল্টূর সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, হাবিল মন্ডল পাড়া তালুকদার গ্রাম আহলে জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও জমিদাতা আলিমুদ্দিন তালুকদার, গোয়ালন্দ পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডল, বিএনপি নেতা সাঈদ মোল্লা, রাজু সিকদার, ফারুক মোল্লা, সাইদ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরো টুর্নামেন্টের দায়িত্বে ছিলেন মোঃ সাদ্দাম তালুকদার, মোঃ কালাম মোল্লা, জোবায়ের আলম মাসুম, মোঃ রিমন মোল্লা, মোঃ ফয়সাল তালুকদার। ফাইনাল খেলায় দুরন্ত ক্রিকেট একাদশ ও সজিব স্মৃতি সামছু মন্ডলের বাজার একাদশ একে অপরের মোকাবেলা করে। প্রথমে টসে জয়লাভ করে সজিব স্মৃতি সামছু মন্ডলের বাজার একাদশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। টসে হেরে দুরন্ত ক্রিকেট একাদশ ১২ ওভার ব্যাটিং করে ৪ উইকেটের বিনিময়ে ১০৭ রান করে।

পরে সজিব স্মৃতি সামচু মন্ডল বাজার একাদশ ১০৭ রানের জবাবে ৫ উইকেটের বিনিময়ে ৯৪ রান করতে সক্ষম হয়। ফলশ্রুতিতে দুরন্ত ক্রিকেট একাদশ ১৩ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের মোঃ আসাদ চৌধুরী ব্যক্তিগত ৪৬ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন। টুর্নামেন্ট জুড়ে সেরা নৈপুণ্যে প্রদর্শন করে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের তরিকুল ইসলাম ফয়সাল। 

ফাইনাল খেলায় অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে নগদ ১৫ হাজার টাকা ও বিজিত দলের হাতে নগদ ৭ হাজার টাকা ছাড়াও ট্রফি তুলে দেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর