ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ইসলামী আন্দোলন: ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:১৪ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের নির্বাচনী জনসভায় দলের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, "আল্লাহ যদি কামিয়াব করেন, আমি ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাবো। দুর্নীতি বন্ধ হলে সবার মুখে হাসি ফুটবে।"

তিনি আরও বলেন, বিভিন্ন দল সোনার বাংলা, সবুজ বাংলা ও ডিজিটাল বাংলা গড়ার প্রতিশ্রুতি দেয়, তবে তার প্রতিশ্রুতি আলাদা।

মুফতী রেজাউল করীম হিন্দু সম্প্রদায়ের কাছে আবেদন করে বলেন, চরমোনাইয়ে হিন্দু ভাইদের নিরাপত্তা নিশ্চয়তা আছে, মা’এর কোলের মতো সেখানেও নিরাপদ তারা থাকবে।

তিনি ৫ আগস্টের পর সারা দেশে টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের অভিযোগ তুলে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দল সংখ্যালঘুদের যান-মাল রক্ষা এবং সন্ত্রাসবাদের প্রতিহত করেছেন।

সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে মুফতী রেজাউল করীম বলেন, "আমাদের নেতা-কর্মীরা সভ্য, কিন্তু তাদের বিরক্ত করলে গর্জন শুরু হবে, যা প্রতিহত করা যাবে না।"

বরগুনা-১ আসনকে মডেল বরগুনায় উন্নীত করার ঘোষণা দিয়ে দলের বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। মুফতী রেজাউল করীম আশা প্রকাশ করেন, দেশের অন্যান্য আসনে জয়লাভ না হলেও বরগুনা-১ আসনে জয়ী হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ দল।

জনসভায় বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আসমত আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, বরগুনা-২ আসনের প্রার্থী মিজানুর রহমান কাসেমী, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কেএম শরিয়ত উল্লাহ, মুফতি হাবিবুর রহমান, আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদি, যুগ্ম সম্পাদক মাওলানা মোঃ রবিউল আলম, সহকারী সম্পাদক মাওলানা রেজাউল করিম আকন, বরগুনা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম ও আমতলী উপজেলা সাধারণ সম্পাদক গাজী মোঃ বায়েজিদ প্রমুখ।

বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন, যারা ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করবে, তাদেরকে মুগুর দিয়ে শায়েস্থা করা হবে। তিনি মা-বোনেদের সতর্ক করে বলেন, ভোট কেন্দ্র দখল করতে গেলে কঠোর মোকাবেলা করবেন এবং কোনো ছাড় দেওয়া হবে না।


এ সম্পর্কিত আরো খবর