ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিভাগীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজবাড়ীর দিপু


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:২২ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আন্তঃকলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে দুটি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজবাড়ী আবুল হোসেন কলেজের শিক্ষার্থী মেহের হাসান দিপু। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

দিপু রাজবাড়ী জেলার সদর উপজেলার মুলঘর ইউনিয়ন পশ্চিম মুলঘর গ্রামের বাসিন্দা মুরাদ মন্ডল ও ঝর্না বেগম দম্পতির সন্তান। তিনি আবুল হোসেন কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, দিপু বিভাগীয় পর্যায়ে অংশ নিয়ে প্রথম খেলায় গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজকে ২-০ সেটে এবং দ্বিতীয় খেলায় ঢাকা কলাতুলি কলেজকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এর আগে দিপু রাজবাড়ী জেলা কলেজ পর্যায়ে রাজবাড়ী জেলা জোনে সকল কলেজকে পরাজিত করে এবং ফরিদপুর জোনে অংশ নিয়ে ফরিদপুরসহ গোপালগঞ্জ, মোকছেদপুর শরিয়তপুর, মাদারীপুর জেলাকে একটানা পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পায়।

ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের চেয়ারম্যান মিজানুর রহমান, অত্র কলেজের ক্রীড়া শিক্ষক উপস্থিত থেকে বিভাগীয় চ্যাম্পিয়ন দিপুর হাতে পুরস্কার হিসেবে ট্রফি ও সনদপত্র তুলে দেন।


এ সম্পর্কিত আরো খবর