ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শিশু গৃহকর্মী মোহনার নির্যাতন:

বিমানের এমডি ও স্ত্রীর বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:৩৭ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

শিশু গৃহকর্মী মোহনার ওপর নির্মম নির্যাতনের ঘটনায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ও তাঁর স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিশু শ্রম ও শিশু নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রেসক্লাব গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

উন্নয়ন সংগঠন স্বদেশ ও আইন ও সালিশ কেন্দ্র (আসক), ঢাকার আয়োজনে এবং জিএফএ কনসালটিং গ্রুপ জিএমবিএইচ-এর আর্থিক সহায়তায় আয়োজিত মানববন্ধনে বিভিন্ন মানবাধিকার ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, মোহনার ওপর দীর্ঘদিন ধরে নিয়মিত ও পরিকল্পিতভাবে যে নির্যাতন চালানো হয়েছে, তা মানবতার বিরুদ্ধে অপরাধ। দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসায় নির্যাতনের শিকার মোহনা বর্তমানে গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শরীরের আঘাতগুলো বিভিন্ন সময়ের এবং দীর্ঘদিনের নির্যাতনের প্রমাণ বহন করে। তাকে পর্যাপ্ত খাবারও দেওয়া হয়নি।

এখনও ১১ বছর পূরণ না হওয়া মোহনা এক বছর বয়সে মাকে হারায়। বাবা গোলাম মোস্তফা হোটেলে কাজ করে সংসার চালান। মানববন্ধনে বক্তারা শিশু শ্রম বন্ধ ও শিশু সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রের কার্যকর পদক্ষেপ দাবি করেন।


এ সম্পর্কিত আরো খবর