ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

কোটালীপাড়া পৌর বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা


  • আপলোড সময় : রবিবার ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৬:৩৪ পিএম

 হাসিবুর রহমান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর বিএনপির উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠ চত্বরে এ নির্বাচনী প্রচারণা সভার আয়োজন করা হয়। সভাটির আয়োজন করে কোটালীপাড়া পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনসমূহ।

সভায় সভাপতিত্ব করেন কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ২১৭ সংসদীয় আসন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস. এম. জিলানী।

সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মৃণালকান্তি বৈষ্ণব, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফায়েকুজ্জামান শেখ, সহ-প্রচার সম্পাদক কাজী অমিত মাহমুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাকিম খলিফা, সাংগঠনিক সম্পাদক মামুন হাওলাদার মিঠু, আলম সিকদার, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, সাবেক কাউন্সিলর নান্না সরদারসহ আরও অনেকে।

সভা শুরুর আগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বাদ্যযন্ত্রসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কলেজ মাঠে এসে উপস্থিত হন। এতে সভাস্থল ও আশপাশের এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। জনসভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস. এম. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সিনিয়র সহসভাপতি আ. ছত্তার সরদার, অ্যাডভোকেট লিয়াকত আলী শেখ, মহিলা দলের সভানেত্রী শেখ সালমা পারভিন, শ্রমিক দল নেতা বাদল খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা নির্বাচনী পরিবেশ, গণতন্ত্র ও ভোটাধিকার বিষয়ে বক্তব্য রাখেন। তারা দলীয় নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার আহ্বান জানান এবং সাধারণ জনগণকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ করেন। সভায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর