ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

উন্নয়নের নানা প্রতিশ্রুতি

সালথায় শামা ওবায়েদের জনসভায় উপচে পড়া ভিড়


  • আপলোড সময় : মঙ্গলবার ১০ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ১১:০৭ এএম

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্বাচনি জনসভা প্রচণ্ড জনসমুদ্রে পরিণত হয়েছে। সোমবার বিকেলে সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও ব্যাপক উপস্থিত ছিলেন।

দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সভাস্থলে পৌঁছতে শুরু করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বিকেলের মধ্যেই বিদ্যালয় মাঠ সম্পূর্ণভাবে ভর্তি হয়ে যায়। মাঠে জায়গা না পেয়ে অনেককে আশপাশের ভবনের ছাদ ও রাস্তায় অবস্থান নিতে দেখা যায়। সভাস্থল ব্যানার, ফেস্টুন এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, “আমার বাবা প্রয়াত ওবায়েদুর রহমান আপনাদের জন্য রাজনীতি করেছেন। তিনি আজ নেই, আপনারাই আমার অভিভাবক। বাবার মতো আমিও আমৃত্যু আপনাদের সেবা করতে চাই। আগামী নির্বাচনে জয়ী হলে সালথা-নগরকান্দার প্রতিটি মসজিদ ও মাদ্রাসার সংস্কার করা হবে।”

শিক্ষা ও স্বাস্থ্য খাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “নির্বাচিত হলে এই এলাকায় আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। ১৭ বছর পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চাই।”

শামা ওবায়েদ সংখ্যালঘু ও ধর্মীয় ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “বিএনপির কাছে সকল ধর্ম ও মতের মানুষ নিরাপদ। বিশেষ করে আলেম-উলামারা ধানের শীষের পতাকাতলে সবচেয়ে বেশি সম্মানিত ও নিরাপদ থাকবেন।”

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে জনসভায় অন্যান্য উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ শাহজাদা মিয়া, স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার এবং সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান।


সভাস্থলে বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শামা ওবায়েদকে জয়যুক্ত করার আহ্বান জানান। তারা ভোটারদের মনে করিয়ে দেন যে, নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ এবং সঠিক প্রার্থী নির্বাচনের মাধ্যমে এলাকার উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

জনসভায় উপস্থিত অনেক নেতা ও কর্মী বলেন, ভোটের মাঠে মানুষের উপস্থিতি দল ও প্রার্থীর প্রতি আস্থার পরিচায়ক। তারা জানান, ভবিষ্যতে নির্বাচিত হলে শামা ওবায়েদ শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার এবং নতুন অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেবেন। এছাড়া সমাজের প্রত্যন্ত এলাকায় সেবা নিশ্চিত করার জন্য পরিকল্পনা নেওয়া হবে।

শামা ওবায়েদের বক্তব্যের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় মানুষের আস্থা এবং দলের প্রতিশ্রুতির প্রতি সমর্থন আরও দৃঢ় হয়েছে। সভাস্থল থেকে বিকেলে ফিরে আসা মানুষ বলেন, জনসমাগম দেখে বোঝা যায়, প্রার্থী ও দলের প্রতি সাধারণ মানুষের আশা ও আস্থা অনেক বেশি।


এ সম্পর্কিত আরো খবর