ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,  ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ৬ আসনের মধ্যে ৫টিতে বিএনপির জয়


সিরাজগঞ্জে ৬ আসনের মধ্যে ৫টিতে বিএনপির জয়

  • আপলোড সময় : শুক্রবার ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ১১:২১ এএম

সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে বিএনপি মনোনীত প্রার্থী এবং ১টিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় বড় ধরনের প্রাধান্য দেখিয়েছে বিএনপি। জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মো. আমিনুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছেন।

সিরাজগঞ্জ-১ (সদরের ৪টি ইউনিয়ন ও কাজিপুর উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা ১ লাখ ১৬ হাজার ৬শত ১৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শাহিনুর আলম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৮শত ১৫ ভোট। ভোটের ব্যবধান ছিল ৭ হাজার ৭শত ৯৮।

সিরাজগঞ্জ-২ (সদরের ৬টি ইউনিয়ন ও কামারখন্দ উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ১ লাখ ৭৭ হাজার ৫শত ৭৮ ভোট পেয়ে জয়লাভ করেন। জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭শত ৯৭ ভোট। ব্যবধান ৩৮ হাজার ৭শত ৮১ ভোট।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক ১ লাখ ৭৪ হাজার ৪শত ৩০ ভোট পেয়ে বিজয়ী হন। বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহা. আব্দুর রউফ সরকার পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮ শত ২ ভোট। ব্যবধান ৫৭ হাজার ৬ শত ২৮ ভোট।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম খান ১ লাখ ৬১ হাজার ৮শত ৭২ ভোট পেয়ে জয়ী হন। বিএনপি মনোনীত প্রার্থী এম. আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২শত ৭৮ ভোট। এখানে ব্যবধান ছিল মাত্র ৫শত ৯৪ ভোট।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম ১ লাখ ৩৪ হাজার ৯শত ৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৮শত ৫ ভোট। ব্যবধান ২৮ হাজার ১শত ৮৪ ভোট।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম. এ মুহিত ১ লাখ ৭১ হাজার ৫শত ৮ ভোট পেয়ে জয়লাভ করেন। এনসিপি মনোনীত প্রার্থী এস.এম.সাইফ মুস্তাফিজ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮ শত ৮৪ ভোট। ব্যবধান ৬৭ হাজার ৬শত ২৪ ভোট।

প্রসঙ্গত, সিরাজগঞ্জের ৬টি আসনে মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২৭ জন প্রার্থী জামানত বাতিলযোগ্য ভোট পেয়েছেন। প্রতিটি আসনে ‘হ্যাঁ’ ভোটও বিজয়ী হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর