ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মানিকগঞ্জে আফরোজাসহ তিনটি আসনে বিএনপি বিজয়ী


  • আপলোড সময় : শুক্রবার ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ১১:২৩ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের সব কটিতেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। জেলার তিনটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। এর মধ্যে মানিকগঞ্জ-৩ আসনে জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম এক লাখের বেশি ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছেন।

ভোট গণনা শেষে বেসরকারিভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ ফলাফল ঘোষণা করেন।

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে বিএনপির প্রার্থী এস এ জিন্নাহ কবীর ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৭ হাজার ৭৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মো. তোজাম্মেল হক ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭ হাজার ৮১৮ ভোট। এ আসনে জিন্নাহ কবীরের জয় উল্লেখযোগ্য ব্যবধানে নিশ্চিত হয়।

মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর-সদর একাংশ) আসনে বিএনপি–মনোনীত মঈনুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী মো. সালাহ উদ্দিন দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৮১ হাজার ৫৩১ ভোট। এ আসনেও বিএনপি বড় ব্যবধানে জয় পায়।

মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া-সদর একাংশ) আসনে বিএনপি–মনোনীত আফরোজা খানম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ সাইদ নূর রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট। আফরোজা খানম এখানকার সাবেক সংসদ সদস্য ও প্রয়াত মন্ত্রী হারুনার রশিদ খানের মেয়ে। এ আসনে তাঁর জয় এক লাখের বেশি ভোটের ব্যবধানে নিশ্চিত হয়।

জেলার তিনটি আসনেই বিএনপির এই জয়ে স্থানীয় রাজনীতিতে দলটির অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।


এ সম্পর্কিত আরো খবর