ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

নবনির্বাচিত সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামকে সারিয়াকান্দি কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা


  • আপলোড সময় : রবিবার ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ১০:৫০ পিএম

স্টাফ রিপোর্টার:

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ঢাকাস্থ সারিয়াকান্দি উপজেলা কল্যাণ সমিতি। আজ রবিবার রাজধানীতে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন এবং নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ সারিয়াকান্দি কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি বাংলাদেশ পুলিশের ডিবি প্রধান শফিকুল ইসলাম শিলু, অতিরিক্ত সচিব (অব) সুশান্ত প্রমাণিক, সংগঠনের সাধারণ সম্পাদক ছালজার রহমান, সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলী, অর্থ সম্পাদক আহসান হাবীব বেলাল, দপ্তর সম্পাদক আব্দুস সবুর, সমাজকল্যাণ সম্পাদক দৌলতুজ্জামান, মহিলা সম্পাদিকা নাজমা, আপ্যায়ন সম্পাদক আপেল, প্রচার সম্পাদক চাঁদ মিয়া, সদস্য শামীমা, মঞ্জুয়ারা, সোহেল, মামুন, মঞ্জু, তবিবর রহমান তোতা, শফিক, আজাদসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সারিয়াকান্দি ও সোনাতলার উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং অবকাঠামোগত উন্নয়নে নবনির্বাচিত সংসদ সদস্যের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছেন প্রবাসী ও স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেন, সংসদ সদস্য হিসেবে কাজী রফিকুল ইসলাম এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং নদীভাঙনসহ বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন।

নবনির্বাচিত সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম শুভেচ্ছা ও সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করাই হবে তাঁর প্রধান দায়িত্ব। সারিয়াকান্দি-সোনাতলার সার্বিক উন্নয়নে তিনি সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কৃষিখাতের উন্নয়ন এবং অবকাঠামো শক্তিশালীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। নদীভাঙন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। শেষে উপস্থিত সবাই নবনির্বাচিত সংসদ সদস্যের সফলতা কামনা করেন এবং সারিয়াকান্দি-সোনাতলার উন্নয়ন অভিযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


এ সম্পর্কিত আরো খবর