ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা


  • আপলোড সময় : সোমবার ১২ অক্টোবর, ২০২৬ সময় : ৭:৪৩ পিএম

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার চূড়ান্ত ফলাফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন প্রকাশিত হতে পারে। সোমবার (১২ অক্টোবর) দেশের সার্বিক উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন ও ফল প্রকাশের প্রস্তুতি তুলে ধরে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।


শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, নির্ধারিত এই সম্ভাব্য সময়সূচির মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের অনুমতি চেয়ে ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের চূড়ান্ত সম্মতি এবং তারিখ অনুমোদনের পরই ফলাফল প্রকাশের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।


উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়েছিল। পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা নির্ধারিত সূচিতে গ্রহণ করা সম্ভব হয়নি, যা পরবর্তীতে ৯ সেপ্টেম্বর সম্পন্ন করা হয়। এবার দেশের মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে। শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে সর্বাধিক তিন লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।


এ সম্পর্কিত আরো খবর