ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামী ২৯ অক্টোবর


  • আপলোড সময় : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ সময় : ৯:০৩ এএম

চলতি ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে । বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে অক্টোবর মাসের শেষ সপ্তাহে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল, যার প্রেক্ষিতে চূড়ান্ত এই তারিখ নির্ধারণ করা হয়। ফলাফল প্রকাশের পদ্ধতিসহ যাবতীয় বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।

 

চলতি বছরের ২ জুলাই সারা দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও দেশের কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে চট্টগ্রামসহ কিছু বোর্ডের পরীক্ষা সম্পন্ন করতে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়। ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো সম্পন্ন হয়ে লিখিত পরীক্ষা শেষ হতে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় লেগে যায় । তবে সকল বোর্ডের ব্যবহারিক পরীক্ষা গত ১৫ আগস্টের মধ্যেই সম্পন্ন করা হয়েছিল।

 

শিক্ষা বোর্ডের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম-বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। সারা দেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয় এবং এতে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন । উল্লেখ্য, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত হওয়ায় এখন পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎকণ্ঠার অবসান ঘটতে চলেছে।


এ সম্পর্কিত আরো খবর