ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে আসছে চার নতুন বই


  • আপলোড সময় : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ সময় : ৮:৪০ পিএম

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যক্রমে নতুন চারটি পাঠ্যপুস্তক অন্তর্ভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে বইগুলো চূড়ান্ত করেছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)।


রবিবার (২৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অনুমোদিত নতুন বইগুলোর মধ্যে—

  • চতুর্থ শ্রেণির জন্য: ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ‘খেলাধুলা’ শীর্ষক দুটি পাঠ্যপুস্তক।

  • ষষ্ঠ শ্রেণির জন্য: ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং ‘আমার কারিগরি শিক্ষা’ শীর্ষক দুটি নতুন পাঠ্যপুস্তক।


আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির পৃথক সভায় এসব পাঠ্যবইয়ের অনুমোদন দেওয়া হয়। সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। এছাড়া সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্যান্য ঊর্ধ্বতন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর