ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

এইচএসসি ফলে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা


  • আপলোড সময় : শনিবার ৩১ অক্টোবর, ২০২৬ সময় : ১২:৩৩ পিএম

এইচএসসি ফলে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরাআজ প্রকাশিত চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলেই ফুটে উঠেছে ছাত্র ও ছাত্রীদের মেধার এক চমকপ্রদ প্রতিদ্বন্দ্বিতা। এ বছর সার্বিক পাসের হারে ছাত্রীদের আধিপত্য থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে তাঁদের পেছনে ফেলে এগিয়ে গেছেন ছাত্ররা।

 

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশজুড়ে ১১টি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেন।   শিক্ষা বোর্ডগুলোর ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, দেশজুড়ে এ বছর ছাত্রীদের পাসের হার দাঁড়িয়েছে ৫৬.৩১ শতাংশে, আর ছাত্রদের পাসের হার ৪৭.৭৫ শতাংশ।

 

পাসের হারের দিক থেকে ছাত্ররা মেয়েদের চেয়ে ৮.৫৬ শতাংশ পিছিয়ে পড়েছেন। তবে সর্বোচ্চ সাফল্য জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে ছাত্ররা ছাত্রীদের টেক্কা দিয়েছেন। সারা দেশে মোট ২০ হাজার ৩৬৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন, যেখানে জিপিএ-৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ১৯ হাজার ৭২১ জন। ফলে জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রীরা ছাত্রদের চেয়ে ৬৪২ জনে পিছিয়ে রয়েছেন। 

 

 এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ২ হাজার ৬৯৭টি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষা পরবর্তী ফলাফল সংগ্রাহকরা ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd), স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এবং ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠানোর মাধ্যমে সহজে রেজাল্ট সংগ্রহ করতে পারছেন।    


এ সম্পর্কিত আরো খবর