ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য ৪ লাখ শিক্ষার্থীর জন্য সুখবর


  • আপলোড সময় : শনিবার ৩১ অক্টোবর, ২০২৬ সময় : ১২:৩৮ পিএম

এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগউচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখেরও বেশি শিক্ষার্থীর জন্য বড় ধরনের সুখবর এসেছে। দীর্ঘ এক বছরের অপেক্ষার মানসিক চাপ এড়াতে ফল প্রকাশের মাত্র এক মাসের মধ্যেই অকৃতকার্য বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার বিশেষ সুযোগ পেতে যাচ্ছেন তাঁরা।

 

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এই গুরুত্বপূর্ণ নতুন উদ্যোগের কথা নিশ্চিত করেছেন।  

 

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। প্রচলিত নিয়ম অনুযায়ী, পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে ফেল করলে তাঁকে পরবর্তী বছর পুরো সিলেবাস বা অকৃতকার্য বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হতো। তবে শিক্ষা প্রশাসনের এই নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের আর পুরো একটি বছর নষ্ট করতে হবে না।

 

ফল প্রকাশের এক মাসের মধ্যে কেবল অকৃতকার্য বিষয়গুলোতে পরীক্ষা দিয়েই পাস করার সুযোগ তৈরি হবে, যা শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাজীবনের সময় সাশ্রয়ের পাশাপাশি মানসিক স্বস্তি এনে দেবে।   এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ২ হাজার ৬৯৭টি কেন্দ্র ও ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।

 

গত ২ জুলাই লিখিত পরীক্ষা শুরু হয়ে নির্ধারিত সময়ে শেষ হলেও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো গত ৯ সেপ্টেম্বর চূড়ান্তভাবে সম্পন্ন করা হয়। অন্যদিকে, প্রকাশিত ফলাফলে সংক্ষুব্ধ বা অসন্তুষ্ট পরীক্ষার্থীরা আগামী ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য অনলাইনের মাধ্যমে আবেদনের সুযোগ পাবেন।    


এ সম্পর্কিত আরো খবর