ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম

সাংবাদিক রবিউল রাজুকে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬ সময় : ৭:৪৮ পিএম

স্টাফ রিপোর্টার 

সাংবাদিক রবিউল হোসাইন রাজুকে প্রকাশ্যে হেনস্তা ও গালিগালাজ করার তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে সাংবাদিক সংগঠন ‘ইয়ুথ জার্নাল’। মানববন্ধন থেকে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয় এবং চিত্রনায়িকা পরীমনিকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়েছে।


মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের বাধা দেওয়া, হেনস্তা করা কিংবা অসম্মানজনক আচরণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের মর্যাদার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেন তারা। সাংবাদিকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা একটি গণতান্ত্রিক সমাজের অপরিহার্য দায়িত্ব উল্লেখ করে বক্তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।


মানববন্ধন থেকে সংগঠনের পক্ষ থেকে ৫ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—সাংবাদিক রবিউল হোসাইন রাজুকে হেনস্তার ঘটনায় পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া, সাংবাদিকদের হেনস্তার ঘটনায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ, পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা, পরীমনির আয়ের উৎস আইনানুগভাবে খতিয়ে দেখা এবং নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।


ইয়ুথ জার্নালের প্রধান নির্বাহী সুজন হাসানের নেতৃত্বে মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের মাল্টিমিডিয়া রিপোর্টার হারুন উর রশীদ, দৈনিক আকাশ জমিনের প্রধান প্রতিবেদক মনিরুল ইসলাম ফরাজী, ঘটনায় আহত আগামীর সময়ের মাল্টিমিডিয়া রিপোর্টার সিয়াম হোসাইন, দৈনিক ঘোষণার মাল্টিমিডিয়া রিপোর্টার মুজাহিদুর রহমান, সকালের সময়ের মাল্টিমিডিয়া ইনচার্জ আবিদ রহমান, বৈশাখী টেলিভিশনের আবুল খায়ের, যায়যায়দিনের জালাল আহমেদ, গ্রিন টিভির ফাহিম, আইয়ুব আলী ও মোহাম্মদ আলী আজগরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।


মানববন্ধন শেষে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং দেশের সব সাংবাদিককে পেশাগত নিরাপত্তা ও অধিকার আদায়ের লক্ষে এক প্ল্যাটফর্মে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।


এ সম্পর্কিত আরো খবর