ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

শক্তি ও শান্তির দেবী শ্যামার আবাহনে আজ শ্যামাপূজা ও দীপাবলি


  • আপলোড সময় : রবিবার ০৮ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৫৬ এএম

অশুভ ও অকল্যাণের অন্ধকার ভেদ করে শুভ ও সুন্দরের আলো ছড়ানোর বার্তা নিয়ে হাজির হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও আলোর উৎসব দীপাবলি। আজ রোববার কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পরম ভক্তি ও শ্রদ্ধায় শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের পূজা অর্চনায় মেতে উঠবেন পুণ্যার্থীরা। দেবীর আবাহনে হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ঘর ও পূজা মণ্ডপগুলোতে চলছে উৎসবের আমেজ, ছড়িয়ে পড়েছে আনন্দ-উচ্ছ্বাস।


ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি ও সনাতন ধর্মীয় বিশ্বাসে কালীপূজা এবং দীপাবলির গুরুত্ব অপরিসীম। অশুভ শক্তির বিনাশ ঘটায়ে শুভ শক্তির প্রতিষ্ঠায় হিন্দু ধর্মাবলম্বীরা শত শত বছর ধরে এই উৎসব লালন করে আসছেন। বাঙালি, অসমীয়া ও ওড়িয়া হিন্দুরা এই বিশেষ তিথিতে কালীপূজা উদ্যাপন করলেও আলোর এই মহোৎসব ‘দীপাবলি’ হিসেবেই সর্বজনবিদিত। অঞ্চলভেদে অনেকে একে ‘দিওয়ালি’ বা ‘দীপান্বিতা কালীপূজা’ নামেও অভিহিত করে থাকেন।


পঞ্জিকা ও তিথি সনাতন বিশেষজ্ঞদের মতে, রোববার দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে, যা বলবৎ থাকবে আগামীকাল সোমবার বেলা ১১টা ৫৮ মিনিট পর্যন্ত। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী শ্যামাপূজা সাধারণত মধ্যরাতেই অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এই একই অমাবস্যা তিথিতে কালীপূজার পাশাপাশি অনেক ভক্তের গৃহে ধনধান্যের দেবী লক্ষ্মীপূজারও বিশেষ বিধান রয়েছে।


সন্ধ্যা নামলেই উৎসবের রূপ নেয় প্রদীপের আলোয়। প্রথা অনুযায়ী ভক্তরা নিজেদের গৃহ প্রাঙ্গণে এবং স্বজনদের শ্মশানে সারি সারি প্রদীপ প্রজ্জ্বলন করবেন। আলোকের এই ঝরনাধারায় স্বর্গীয় পিতা-মাতা ও প্রয়াত আত্মীয়স্বজনদের শ্রদ্ধাভরে স্মরণ করা হবে। অন্ধকার দূর করে আত্মার আলো জ্বালানোই এই প্রদীপ প্রজ্জ্বলনের মূল অন্তর্নিহিত দর্শন।


উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তের মন্দির ও মণ্ডপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগ থানাধীন শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার ঐতিহ্যবাহী রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার এবং বাংলাবাজারসহ দেশজুড়ে সার্বজনীন ও পারিবারিক মণ্ডপগুলোতে ভক্তি আর আনন্দে দেবীবন্দনার সকল আয়োজন চূড়ান্ত করা হয়েছে। আলোর উৎসবে মেতে উঠতে প্রস্তুত ভক্তকুল।


এ সম্পর্কিত আরো খবর