ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

যুক্তরাষ্ট্রের মিশিগানে কুরআনে হাফেজ ও হাই স্কুল গ্র‍্যাজুয়েশনদের সম্মাননা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৫:৪২ এএম

তুহিন চৌধুরী, যুক্তরাষ্ট্র থেকে।।

বিশ্বজুড়ে ইসলাম প্রসারের প্রত্যয় নিয়ে এক আনন্দঘন পরিবেশে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে অঙ্গরাজ্যে কোরআনে হাফেজ ও হাই স্কুল গ্র‍্যাজুয়েশন প্রাপ্তদেরকে সম্মাননা দিলো সিলেটের কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগান।  একই সময় চিত্রাঙ্কন প্রতিযোগীতায় উত্তীর্ণ শিশুদের মাঝেও পুরস্কার তুলে দেয় এই এসোসিয়েশন।

১৩এপ্রিল রোববার দুপুরে ওই রাজ্যের ডেট্রয়েট সিটির আল-ফালাহ জামে মসজিদ আইসিএনডি অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরনের পর্বে সভাপতিত্ব করেন,শরীফ উদ্দিন আহমদ।

কানাইঘাট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সহ-সম্পাদক মাওলানা কয়েছ আহমদের যৌথ সঞ্চালনায় পরিচালিত  অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শায়খ ইমাম আব্দুল লতিফ আজম, ইমাম মাওলানা রায়হান উদ্দিন, ইমাম হাফিজ তাজ উদ্দীন, সংশ্লিষ্ট এসোসিয়েশনের উপদেষ্টা ওয়ালিউর রহমান, মাঈন উদ্দীন, এসোসিয়েশন সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী ও যুব বিষয়ক সম্পাদক খাজা আফজল হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সিলেটের কানাইঘাটের মিশিগানে বসবাসরত পরিবারের সদস্যদের কুরআনে হাফেজ হওয়া হাফেজ ওমর বিন হাসনাত, হাফেজ ওয়াহিদুর রহমান মান্না, হাফেজ থালহা বিন হাসনাত, হাফেজ আনাস বিন হাসনাত, হাফেজ মোহাম্মদ সাজিদ আলম,হাফেজ আহমেদ আল ইমদাদ চৌধুরী, হাফেজ তামিম উদ্দিন, হাফেজ ইব্রাহিম উদ্দিন ও হাফেজ এশান নূর এবং হাই স্কুল থেকে গ্র‍্যাজুয়েশন প্রাপ্ত মুহতাসি ফুয়াদ রহমান ফারহান, তাহিয়া ফেরদৌস, নুসরাত রহমান, জারা নূর, তাহমিদ আম্বিয়া ও মোহাম্মদ সাজিদ আলমকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া অনুষ্ঠানে চমৎকার কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত করেন রাদি আহমেদ এবং সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সুলায়মান আল মাহমুদ। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে কতৃপক্ষের পক্ষে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ।

এদিকে ওই অনুষ্ঠান করার মূল উদ্দেশ্য তুলে ধরে বক্তারা বলেন, স্বদেশ থেকে এখন প্রবাস জীবনে আমরা অবস্থান করলেও আমাদের অন্তর অর্থাৎ মনে-প্রাণে পবিত্র কুরআনের দীক্ষা-শিক্ষা, দেশীয় সাহিত্য ও সংস্কৃতিকে ধারণ করছি।তারা বলেন, এমন আয়োজন আমাদের জাতির মেধাবী সন্তানদের আরো উৎসাহিত করবে এবং কোরআনের সম্পদ এমন হাফেজদের জন্য এমনকি আগামীতে ইসলামের পথ আরো সম্প্রসারিত হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর