ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে: প্রেস সচিব


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১:০৬ পিএম

দেশের গণমাধ্যম বিগত ৯ মাস ধরে অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল’ শীর্ষক সেমিনারে তিনি এ দাবি করেন।

শফিকুল আলম বলেন, গণমাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে ছাঁটাই হয়েছে, তবে তা মালিকপক্ষ তাদের নিজস্ব কারণেই করেছে। সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তথ্য মন্ত্রণালয় বা প্রেস সচিব অফিস কখনও স্বাধীন গণমাধ্যমের কাজে বাধা দেয়নি। তিনি বলেন, গণমাধ্যম স্বাধীন মত প্রকাশের জন্য একটি প্রাতিষ্ঠানিক রূপ পাক, সরকার তা চায়।

দেড় শতাধিক অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ক্ষেত্রে ‘মিসটেক’ হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, এটি সংশোধনের প্রক্রিয়া চলছে। প্রকৃত সাংবাদিকরা শিগগিরই কার্ড পাবেন।

২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সরকার কারও নামে মামলা করেনি। তদন্ত চলছে। যারা জড়িত নন, তাদেরকে হেনস্তা করা হচ্ছে না। দু-একটা বিচ্ছিন্ন ঘটনা বাদে সাংবাদিকদের হয়রানি করা হবে না। আশা করা যাচ্ছে, দ্রুত এই অধ্যায়টি শেষ হবে।

প্রতিটি নিউজপেপারের সোস্যাল মিডিয়া গাইড থাকা উচিত জানিয়ে তিনি আরও বলেন, ব্যক্তির মত, মিডিয়ার মত না—এটা বোঝা জরুরি। আর সোস্যাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করলে সাংবাদিকতার ওপর প্রভাব পড়ে। সরকার চায় গণমাধ্যমকর্মীরা নিরাপদ থাকুক। মিডিয়া ফ্রিডম নিশ্চিত করতে হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর