ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

মিশিগানে ফেসবুক ফটো কনটেস্ট প্রতিযোগিতাঃ ডলার-আইফোন-আইপ্যাড পেলেন ৫ জন


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ জুন, ২০২৫ সময় : ১২:২৩ পিএম

তুহিন চৌধুরী , মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।।

মিশিগান রাজ্যের জননন্দিত ফেইসবুক গ্রুপের 'সেরা ফটো কন্টেস্ট' প্রতিযোগীতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।  মিশিগান কমিউনিটি আয়োজিত গত রবিবার সংশ্লিষ্ট রাজ্যের ওয়ারেন সিটিস্থ একটি বিলাসবহুল রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এহেন ব্যতিক্রমী পর্বে লাইক,কমেন্ট ও ভিউ'র ভিত্তিতে ২'শ জনের মধ্যে মনোনীত সেরা ৫ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তদের হাতে ডলার সম্বলিত গিফট কার্ড, আইপ্যাড ও আই ফোন তুলে দেয়া হয়।

 

এডমিন প্যানেলের শাহরিয়ার হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন মিশিগানের বিশিষ্ট রিয়েলটর বিজনেসম্যান মাসুম আহমেদ। এছাড়াও ছিলেন, বাংলা প্রেসক্লাব মিশিগান সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সুহেল সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

 

আয়োজকগণ জানিয়েছেন, তথ্য প্রযুক্তির যুগে এমন আয়োজন প্রবাসী বাংলাদেশী উঠতি তরুণ-তরুণীদেরকে ফেইসবুক দর্শকের চৌখে বিশ্বব্যাপী মান সম্মত ছবি পোষ্ট,কন্টেট তৈরীতে ব্যাপক হারে উৎসাহ যোগানোর পাশাপাশি ডলার ইনকামেরও পথ সৃষ্টি করবে। স্বদেশ সহ পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে বাংলাদেশীরা এমন আয়োজন করলে এটাই হবে তাদের শুরুর সার্থকতা।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর