ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত


  • আপলোড সময় : শুক্রবার ২৭ জুন, ২০২৫ সময় : ৩:০৮ পিএম

নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন  উপলক্ষে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। গত ২৫ জুন বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস নবান্ন রেষ্টুরেন্টে এই সভায় হাবিবুর রহমান সেলিম রেজা সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম সঞ্চালনা করেন।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইউরোপ আমেরিকা আফ্রিকা রাশিয়া অস্ট্রেলিয়া এশিয়া সহ বহির্বিশ্ব বিএনপির সংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন।


কর্মী সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, সাবেক যুগ্ম আহবায়ক এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, খলখুর রহমান, নাসির উদ্দিন, জিয়াউল হক মিশন, জোহরা বেগম ,কামাল উদ্দিন দিপু, শাহাদাত হোসেন রাজু, রেজবুল কবির, সাবেক যুগ্ম সদস্য সচিব সাইদুর খান ডিউক, সাবেক সদস্য অ্যাডভোকেট আরিফ চৌধুরী, জামাল হোসেন, শরীফ চৌধুরী পাপ্পু, আব্বাস উদ্দিন, কামাল হাওলাদার, ফারদিন রনি, নুরে আলম, সুলতান ভুইয়া, জামালুর রহমান, মোহাম্মদ হাসান, মিজানুর রহমান মিজান,নুরুল হুদা সহ গোলাম মাহমুদ, ইকবাল হোসেন, হাসান মাহমুদ, মজিবুর রহমান স্বপন, কাজী মনির, রাকিবুল হাসান, তোফাজ্জল রহমান, শরিফ তাসলিমা পলি, আক্তার হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ ।

প্রধান অতিথি আনোয়ার হোসেন খোকন বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে যারা বিগত দিনগুলোতে রাজনীতিতে সক্রিয় ছিল তাদেরকেই কমিটিতে প্রাধান্য দেয়া হবে। এবং যথাশীঘ্র ব্রুকলিন ও কুইন্স কমিটি করার জন্য নির্দেশ দেন।

 

আকাশজমিন/আরআর

 

 



এ সম্পর্কিত আরো খবর