ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নড়াইলে ২৬ বছর ধরে বিষমুক্ত বাগান গড়ে তুলেছেন পল্লব


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ২:৫৮ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইল পৌরসভার ভাদুলীডাঙা এলাকায় পরিবারের পুষ্টির চাহিদা পূরণে মো. পল্লব নামের এক যুবক গড়ে তুলেছেন বিষমুক্ত ফল ও শাক-সবজির বাগান। বাড়ির আঙিনার প্রায় ২০ শতাংশ জমিতে তিনি দীর্ঘ ২৬ বছরের বেশি সময় ধরে এই বাগান পরিচর্যা করে আসছেন। সরেজমিন দেখা যায়, বাগানটি বিভিন্ন ধরনের ফল গাছ ও শাক-সবজিতে সমৃদ্ধ।

এই বাগানে রয়েছে বিটরুট, গাজর, বালিয়া শাক, ডাটা শাক, বাধাকপি, থানকুনি শাক, ধুনিয়া শাক, টমেটো, চুই ঝাল, ওলকপি, বেগুন, পেপে, পুদিনা, লাউ, মিষ্টি কুমড়া, লালশাক, পালনশাক, কাটানোটে শাক, পোড়ানোটে শাক, মূলা, রেড ক্যাবেজ, ফুলকপি, সিম, মানকচু, লতিকচু, দস্তারিকচু, ডাঙ্গাইড়কচু, ঘটকচু, পুইশাক, শশা, মরিচ ও ক্যাপসিকাম। পাশাপাশি রয়েছে মালবেরি, রামবুটান, গোলাপজাম, কলা, পেয়ারা, রয়েলফল, আম, আপেলকুল, ঝারালেবু ও বাতাবি লেবুর মতো বিভিন্ন ফল গাছ। বাগানে দারুচিনি, তেজপাতা ও এলাচের মতো মসলার গাছও রয়েছে।

উদ্যোক্তা মো. পল্লব বলেন, পরিবারের পুষ্টি নিশ্চিত করতে এবং সুস্থ জীবনযাপন বজায় রাখতে তিনি নিজ উদ্যোগে ২০০১ সাল থেকে এই বিষমুক্ত বাগান গড়ে তুলেছেন। প্রতিদিন প্রয়োজন অনুযায়ী বাগান থেকে সবজি ও ফল সংগ্রহ করে পরিবারের খাবার প্রস্তুত করেন। অতিরিক্ত উৎপাদিত শাক-সবজি তিনি আত্মীয়স্বজন ও বন্ধুদের উপহার হিসেবে দিয়ে থাকেন। তিনি জানান, গত ২৬ বছর ধরে তিনি বাজার থেকে কোনো শাক-সবজি কিনছেন না।

তিনি আরও বলেন, যাদের বাড়ির আঙিনায় বা ছাদে সামান্য জায়গা রয়েছে, তারা চাইলে ছোট পরিসরে হলেও বিষমুক্ত সবজি বাগান গড়ে তুলতে পারেন। এতে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হবে এবং অর্থ সাশ্রয় হবে।

এ বিষয়ে নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, এই উদ্যোগ প্রশংসনীয়। বাড়ির আঙিনার ছোট জায়গাকে কাজে লাগিয়ে পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুললে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব। এমন বাগানে উৎপাদিত শাক-সবজি ও ফল বিষমুক্ত হওয়ায় তা স্বাস্থ্যের জন্য উপকারী।বিশেষজ্ঞরা মনে করেন, স্থানীয়ভাবে পুষ্টি উৎপাদনের এই ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর