ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে : মাহদী আমিন জাবিতে র‍্যাগিং: ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্র নিজ নাম ও বেনামে ১৮০ কোটি টাকার সম্পদ: বিপাকে সাবেক মন্ত্রী আনিসুল হক গুলশান থানার ওসি দাউদ হোসেনকে ওএসডি অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আসছে কঠোর নতুন নিয়ম মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু আন্তর্জাতিক জলসীমায় ভারত ও পাকিস্তান নৌবাহিনীর জাহাজের সংঘর্ষ কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের প্রথম সহযোগী সদস্য করার প্রস্তাব

ইবিতে শিক্ষিকাকে কুপিয়ে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা


  • আপলোড সময় : বুধবার ০৪ মার্চ, ২০২৬ সময় : ৭:০১ পিএম

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে কুপিয়ে হত্যা করেছেন ফজলু নামের এক কর্মচারী। হত্যার পর ফজলু নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।

বুধবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে অবস্থিত সমাজকল্যাণ বিভাগে এই নৃশংস ঘটনা ঘটে।

ঘটনার পর খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়, পরে গুরুতর অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন। ফজলু এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন ঘটনা নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী ও কর্মচারীদের নিরাপত্তা জোরদার করেছে।

উল্লেখ্য, আসমা সাদিয়া রুনা সমাজকল্যাণ বিভাগের একজন স্বনামধন্য শিক্ষিকা ছিলেন। তার হত্যাকাণ্ড বিশ্ববিদ্যালয় কমিউনিটিতে শোকের ছায়া ফেলেছে। শিক্ষার্থীরা আতঙ্কিত এবং প্রশাসনের কাছে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তে ফজলুর হত্যাকাণ্ডের প্রেক্ষাপট এবং উদ্দেশ্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর