ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও খলিলুর রহমানকে অপসারণের দাবি জামায়াতের


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ মার্চ, ২০২৬ সময় : ৭:৩৮ পিএম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান-কে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিংয়ে ‘স্বঘোষিত রাজসাক্ষী’ উল্লেখ করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-কে ‘লন্ডন কন্সপিরেসি’র জনক ও ‘গাদ্দার’ আখ্যা দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ ও পদ থেকে অপসারণের দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মগবাজারস্থ দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাহ্যিকভাবে গ্রহণযোগ্য মনে হলেও সন্ধ্যার পর থেকে কেন্দ্র দখল, জাল ভোট ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ আসে। প্রায় ৫৩টি আসনে দলটি আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে এবং আইনি লড়াই অব্যাহত রাখবে বলে জানান।

তাহের অভিযোগ করেন, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এক বক্তব্যে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় স্বীকার করেছেন—যা তাদের ভাষায় তাকে ‘রাজসাক্ষী’ বানিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, কার যোগসাজশে নির্বাচন প্রভাবিত হয়েছে এবং কারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে নির্দিষ্ট দলকে সুবিধা দিয়েছে।

খলিলুর রহমান প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের শপথের পর নীতিগতভাবে উপদেষ্টাদের দলীয় রাজনীতিতে না ফেরার কথা ছিল। অথচ খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সেই অঙ্গীকার ভঙ্গ করেছেন বলে জামায়াত দাবি করছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান।


এ সম্পর্কিত আরো খবর