ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

জামালপুরে শিক্ষার্থীদের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


  • আপলোড সময় : শনিবার ১৪ মার্চ, ২০২৬ সময় : ৫:০০ পিএম

জামালপুরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে শিক্ষার্থীদের সামাজিক সংগঠন CareNest Foundation। শিক্ষার্থীদের ভালোবাসা, সহমর্মিতা মানবিকতার মাধ্যমে আয়োজিত উদ্যোগে হাসি ফুটেছে অনেক অসহায় পরিবারের মুখে।

শনিবার দুপুরে জামালপুরের ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কর্মসূচির আয়োজন করা হয়। আসন্ন ঈদ উপলক্ষে আয়োজিত এই উদ্যোগে ৪৭ জনের বেশি সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত এই কার্যক্রম স্থানীয় মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল রশিদুল ইসলাম খান (অব.)। সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর তানজিলা রহমান, সংগঠনের উপদেষ্টা ইংরেজি বিভাগের প্রভাষক ইমরান আলম রোজসহ শিক্ষক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত। তরুণ প্রজন্ম যদি ছোট ছোট সামাজিক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ায়, তবে সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব।

সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা আফনান ইসলাম অর্পন, ইফাদ হাসান ফাইজা তাবাসসুম আদিবা জানান, ২০২৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই CareNest Foundation সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তারা আরও বলেন, প্রতি বছর রমজান মাসে সংগঠনের শিক্ষার্থীরা নিজেদের টিফিনের টাকা সঞ্চয় করে এবং বন্ধু শিক্ষকদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে এই চ্যারিটি কার্যক্রম পরিচালনা করে থাকে। তাদের এই উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সহযোগিতা করে থাকেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত তিন বছরে তারা প্রায় দুই শতাধিক মানুষের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছে। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।


এ সম্পর্কিত আরো খবর