ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রামু বনিক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগ


রামু বনিক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগ

  • আপলোড সময় : শনিবার ১৪ মার্চ, ২০২৬ সময় : ৫:০৬ পিএম

কক্সবাজারের রামু উপজেলায় রামু বনিক সমিতির নামে চাঁদাবাজি সমিতির কর্তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। চৌমুহনী বাজারের ভ্রাম্যমাণ বিক্রেতাদের অভিযোগ, সমিতি প্রতি বছর প্রায় দেড় কোটি টাকার চাঁদা আদায় করে। প্রত্যেক ভ্রাম্যমাণ বিক্রেতার কাছ থেকে দৈনিক ২০ টাকা করে নেওয়া হয় এবং মাস শেষে মোটা অংকের চাঁদা দিতে বাধ্য করা হয়।

ভ্রাম্যমাণ বিক্রেতারা জানান, উপজেলা শহরের চৌমুহনী কাঁচা বাজার, মাছের বাজার এবং সড়ক বা ফুটপাত যেখানে খুশি সেখানে বসতে পারলেও দোকান করতে হলে বাধ্য হয়ে সমিতিকে চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে দোকান বন্ধের হুমকি দেওয়া হয় এবং দলবলসহ মারধর করার ঘটনা ঘটানো হয়। এতে বিক্রেতারা সমিতির সাধারণ সদস্যরা অতিষ্ঠ।

এছাড়া, চৌমুহনী বাজারের মার্কেট মালিকরাও সমিতির সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন। এক দোকানদার বলেন, “দোকান করতে হলে সমিতিকে চাঁদা দিতে হয়, না দিলে হুমকি মারধর করা হয়। এটি আমাদের ব্যবসায়িক স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে।”

রামু বনিক সমিতির সভাপতি রুহুল আমিন অভিযোগগুলো সম্পর্কে এখনও সুনির্দিষ্ট প্রতিক্রিয়া দেননি। তবে বিষয়টি রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরী নজরে এসেছে। ইউএনও জানান, চৌমুহনী বাজারে চাঁদাবাজির বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে ভ্রাম্যমাণ বিক্রেতাদের উপর চলমান অবৈধ চাঁদাবাজি বন্ধ হবে। তারা মনে করেন, বাজারে স্বচ্ছ নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

এই ঘটনায় রামু উপজেলার ব্যবসায়িক সম্প্রদায় সাধারণ মানুষ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ আশা করছে, যাতে তাদের নিরাপত্তা ব্যবসার স্বাধীনতা নিশ্চিত করা যায়।

আকাশজমিন / আরআর    


এ সম্পর্কিত আরো খবর