ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

আমতলীতে জমজমাট ঈদবাজার, জিমিচু পোশাকের দখলে বাজার


  • আপলোড সময় : শনিবার ১৪ মার্চ, ২০২৬ সময় : ৮:২৪ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে জমে উঠেছে ঈদের বাজার। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলার বিভিন্ন বিপণি বিতান মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শিশু, নারী পুরুষের পদচারণায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত সরগরম হয়ে উঠেছে আমতলী পৌর শহরের মার্কেটগুলো।

বাজার ঘুরে দেখা গেছে, এবারের ঈদে বিশেষ করে ভারতীয় পাকিস্তানি জিমিচু কাপড়ের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। নারী ক্রেতাদের মধ্যে জিমিচু কাপড়ের থ্রি-পিস শাড়ির প্রতি আগ্রহ বেশি দেখা যাচ্ছে। একই সঙ্গে পুরুষদের মধ্যে পাকিস্তানি পাঞ্জাবির চাহিদাও বেশ ভালো।

ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় বছর ঈদ বাজারে বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে ব্যবসায়ীদের মুখে সন্তুষ্টির হাসি ফুটেছে। ঈদকে সামনে রেখে পোশাক, জুতা, প্রসাধনীসহ বিভিন্ন পণ্যের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লেগেই আছে।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই মানুষের কেনাকাটার আগ্রহ বাড়ছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মার্কেটগুলোতে চলছে বেচাকেনা।

ঈদের পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন টেইলার্স কারিগররাও। রাত জেগে কাজ করছেন তারা। স্থানীয় টেইলার্স মোঃ জাফর মিয়া বলেন, গত বছরের তুলনায় বছর পোশাক তৈরির অর্ডার অনেক বেশি পেয়েছি। সময়মতো ডেলিভারি দিতে কারিগরদের নিয়ে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী আকন বস্ত্রালয়ের মালিক কামাল আকন জানান, গত বছরের তুলনায় বছর বিক্রি বেশ ভালো। বিশেষ করে পাকিস্তানি ভারতীয় জিমিচু কাপড়ের পোশাক বেশি বিক্রি হচ্ছে।

ক্রেতা রাশিমুল হক রিমন বলেন, বছর পোশাকের নতুন নতুন ডিজাইন এসেছে। দাম কিছুটা বেশি হলেও পছন্দের পোশাক পাওয়া যাচ্ছে। আমি পাকিস্তানি পাঞ্জাবি কিনেছি।

নারী ক্রেতা আফসানা মিনি রাইহান বলেন, পাকিস্তানি ভারতীয় জিমিচু কাপড়ের থ্রি-পিস কিনেছি। এই কাপড়ের পোশাক এখন অনেকেই পছন্দ করছে।

আরেক নারী ক্রেতা রুবাইয়া আক্তার সুমাইয়া আক্তার জানান, পোশাকের দাম কিছুটা বেশি হলেও বাজারে পছন্দমতো পোশাক পাওয়া যাচ্ছে।

শনিবার আমতলী পৌর শহরের সুলভ বস্ত্রালয়, নিউ মাতৃছোয়া বস্ত্রালয়, আকন বস্ত্রালয়, মদনমোহন বস্ত্রালয়, সিরাজ উদ্দিন বস্ত্রালয়, ইসলামিয়া বস্ত্রালয় মাসফি চয়েজ হাউস ঘুরে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। নারী-পুরুষ সবাই পরিবারের সদস্যদের জন্য পছন্দের পোশাক কিনছেন।

এদিকে ঈদকে সামনে রেখে বাজারের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, ঈদ উপলক্ষে বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গভীর রাত পর্যন্ত কেনাকাটা করে মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর