ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইরান যুদ্ধ: আকাশপথে অস্থিরতা, বিমানের ভাড়া বাড়ার সম্ভাবনা


  • আপলোড সময় : সোমবার ১৬ মার্চ, ২০২৬ সময় : ৩:৩৩ পিএম

অনলাইন রিপোর্টার

২০২৬ সালে বিশ্বজুড়ে বিমান চলাচলে অস্থিরতা বাড়ছে। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী সামরিক সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, বরং আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরের আকাশসীমায় এর প্রভাব পড়ছে। যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হয়ে গেছে, যা বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় বাড়িয়েছে। এর প্রভাব পড়তে পারে সাধারণ যাত্রীদের টিকেটের ওপর।

বিশ্লেষকরা জানিয়েছেন, জ্বালানির দাম বাড়লে বিমান সংস্থাগুলো পরিচালনার খরচ সামাল দিতে বাধ্য হয় এবং সেই খরচের একটি অংশ সাধারণত যাত্রীদের ওপর চাপিয়ে দেয়। ইউনাইটেড এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট কিরবি জানিয়েছেন, তেলের দাম বাড়ার কারণে ভাড়া বাড়ানো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ইরানে যুদ্ধের পর তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। এটি গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। যদিও সপ্তাহ শেষে সামান্য কমে ৯৯ ডলারে এসেছে।

তেলের অগ্নিমূল্যের কারণে অনেক ফ্লাইট বাতিল হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রায় ৫০ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। নিরাপত্তার অভাবে এবং লোকসানের আশঙ্কায় এয়ারলাইনগুলো অনেক লাভজনক রুট বন্ধ করছে। ফ্লাইটের সংখ্যা ও সিটের জোগান কমে যাওয়ায় কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, যা ভাড়া বৃদ্ধিতে প্রভাব ফেলছে।

বিমান সংস্থাগুলো জ্বালানি খরচ কমাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। যেমন লুফথানসা ও রায়ানএয়ার আগে থেকে নির্দিষ্ট দামে জ্বালানি কিনে রাখছে, আবার আমেরিকান এয়ারলাইন্স নতুন ‘এ৩২১এক্সএলআর’ বিমান যুক্ত করছে, যা পুরনো বিমানের তুলনায় ১০ শতাংশ কম জ্বালানি খরচ করে। অনেক সংস্থা টেকসই বিমান জ্বালানি ব্যবহারের দিকে নজর দিচ্ছে। তবে ২০২৫ সালের হিসাব অনুযায়ী, এর ব্যবহার মাত্র ০.৭ শতাংশ।

বাজেট এয়ারলাইন্স স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হওয়ার ঝুঁকিতে। যদি তারা বাজার থেকে সরে যায়, তবে বাজারে সস্তা টিকেটের প্রতিযোগিতা কমে যাবে এবং বড় সংস্থাগুলো একচেটিয়াভাবে ভাড়া বাড়ানোর সুযোগ পাবে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, যারা জুন-জুলাই মাসে ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা এখনই রিফান্ডযোগ্য বা পরিবর্তনযোগ্য টিকেট বুক করুন। এতে তেলের দাম বেড়ে গেলে বা পরিস্থিতি পরিবর্তন হলে আর্থিক ক্ষতি ছাড়াই টিকেট পরিবর্তনের সুযোগ থাকবে।

ডেল্টা এয়ারলাইন্সের মতো সংস্থার নিজস্ব তেল শোধনাগার থাকায় তারা কিছুটা সুরক্ষিত। তবে সামগ্রিকভাবে আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতা এখনও বিমান যাত্রীদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর