ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

গুগল ম্যাপে নিজের বাড়ির রাস্তা যোগ করবেন যেভাবে


  • আপলোড সময় : রবিবার ২৯ মার্চ, ২০২৬ সময় : ৩:৩৮ পিএম

গুগল ম্যাপ বর্তমানে বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় নেভিগেশন সেবাগুলোর একটি। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই নিজের কাঙ্ক্ষিত ঠিকানা বা গন্তব্যস্থলের রাস্তা খুঁজে পেতে পারে। অনেক সময় দেখা যায় নতুন কোনো রাস্তা বা এলাকার ছোট গলি গুগল ম্যাপে দেখায় না। তবে ব্যবহারকারীরা চাইলে নিজের বাড়ির রাস্তা বা এলাকার নতুন রাস্তা গুগল ম্যাপে যুক্ত করতে পারেন।

গুগল ম্যাপে রাস্তা যুক্ত করার জন্য ব্যবহারকারীদের নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করতে হয়। প্রথমে গুগল ম্যাপ অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট জায়গায় একটি পিন ড্রপ করতে হবে। এরপর সেই পিনটি ধরে রাস্তার দিক বরাবর ড্র্যাগ করতে হবে, যাতে পুরো রাস্তার অবস্থান স্পষ্টভাবে বোঝা যায়।

এরপর ব্যবহারকারীকে সেই রাস্তার নাম বা প্রয়োজনীয় তথ্য লিখে সাবমিট করতে হবে। এতে গুগলের কাছে একটি প্রস্তাবনা পাঠানো হয়। গুগল সেই তথ্য যাচাই করে দেখবে এবং নিশ্চিত হবে যে ব্যবহারকারী সঠিক তথ্য দিয়েছেন কি না।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তা যুক্ত করার ক্ষেত্রে কিছু গাইডলাইন মেনে চলতে হবে। ব্যবহারকারী যদি ভুল তথ্য দেন বা ইচ্ছাকৃতভাবে অন্যকে হয়রানি করার উদ্দেশ্যে ভুয়া রাস্তা যোগ করেন, তাহলে গুগল কঠোর ব্যবস্থা নিতে পারে।

তথ্য যাচাইয়ের জন্য গুগল সাধারণত কয়েকদিন সময় নেয়। কোনো রাস্তা যোগ করার আবেদন জমা দেওয়ার পর সেটি প্রায় সাত দিন পর্যন্ত পর্যালোচনা করা হয়। এই সময়ের মধ্যে গুগল সংশ্লিষ্ট তথ্য যাচাই করে। সবকিছু ঠিক থাকলে ব্যবহারকারীর আবেদন অনুমোদন দেওয়া হয় এবং সেই রাস্তা গুগল ম্যাপে যুক্ত হয়ে যায়।

গুগল ম্যাপে রাস্তা যুক্ত করার এই সুবিধা মূলত সাধারণ মানুষের যাতায়াত সহজ করার জন্য চালু করা হয়েছে। বিশেষ করে নতুন আবাসিক এলাকা, গ্রামীণ রাস্তা কিংবা ছোট গলির তথ্য যুক্ত হলে অন্য মানুষও সহজে সেই জায়গা খুঁজে পেতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারকারীরা যদি দায়িত্বশীলভাবে সঠিক তথ্য যোগ করেন, তাহলে গুগল ম্যাপ আরও সমৃদ্ধ ও কার্যকর হয়ে উঠবে। এতে মানুষের সময় ও শ্রম দুটিই বাঁচবে এবং নতুন কোনো স্থানের ঠিকানা খুঁজে পাওয়া আরও সহজ হবে।

আকাশজমিন / আরআর   


এ সম্পর্কিত আরো খবর