ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বাগেরহাটে নাগরিক সচেতনতার জন্য নাটক “নাগরিকের কথা”


  • আপলোড সময় : রবিবার ২৯ মার্চ, ২০২৬ সময় : ৯:১৪ পিএম

বাগেরহাট প্রতিনিধি: রবিবার (২৯ মার্চ) বিকালে বাগেরহাটের রামপালের গৌরম্ভা আবাসন প্রকল্প মাঠে সচেতনতামূলক নাটক “নাগরিকের কথা” এবং লোক সংগীত প্রদর্শন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করেছে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

আবাসন প্রকল্পে বসবাসকারী তিনশোাধিক নাগরিকের উপস্থিতিতে এই নাটকের আয়োজন করা হয়। নাটকের মাধ্যমে নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক ও মানবিক মূল্যবোধ সম্প্রসারণের লক্ষ্য রাখা হয়।

নাটকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় তুলে ধরা হয়। বিষয়গুলোর মধ্যে রয়েছে: বাল্যবিবাহ প্রতিরোধ, যৌন হয়রানি ও পারিবারিক নির্যাতন প্রতিরোধ, নারী শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা, নারী-পুরুষ সমতার প্রতিষ্ঠা, স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্তা ও বিধবা নারী ও অসহায়দের সামাজিকভাবে হেয় না করা।

এছাড়া নাটকে সরকারী বিভিন্ন সেবাসমূহ ন্যায্যতার ভিত্তিতে বিতরণের গুরুত্ব এবং দালিত জনগোষ্ঠী, প্রতিবন্ধী, হিজড়া, জেলে, ঋষি, ডোম, কাকড়াচাষী ও অন্যান্য পেশাজীবী মানুষদের সামাজিক ও সরকারি কাজে সম্পৃক্তকরণের বিষয়েও তথ্য প্রদানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানটি জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে এবং আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (We Can) এর সহযোগিতায় নাগরিক প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরাম এর সভাপতি মো: ওবায়দুল্লাহ গাজী এর সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি আবু মুছা আকুঞ্জি উপস্থিত ছিলেন। এছাড়া নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন নাগরিক প্রকল্প এবং নাটক প্রদর্শনীর উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য প্রদান করেন।

নাটক প্রদর্শনীর ক্ষেত্রে বিশেষ সহযোগিতা প্রদান করেন ইউ‌নিয়ন নাগরিক ফোরামের সহসভাপতি তাসলিমা আক্তার বৃ‌ষ্টি, সাধারণ সম্পাদক রিক্তা আক্তার, কার্যনির্বাহী সম্পাদক মো: মেহতারিদিরসাবিনা খাতুন, এবং সদস্য সাথী মনিকবির আকবর পিন্টু

স্থানীয়রা জানিয়েছেন, নাটক ও সংগীত প্রদর্শনী শিশু, যুব ও প্রাপ্তবয়স্কদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নারীর অধিকার, সামাজিক ন্যায়বিচার ও সরকারের ন্যায্য সেবা প্রদানের বিষয়গুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিতে নাটকের ভূমিকা প্রশংসনীয়।

নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এর উদ্যোগে আয়োজিত এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান এলাকায় সামাজিক সংহতি ও মানবিক মূল্যবোধ বৃদ্ধিতে সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর