ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিতর্কের মুখে ইউপি ভোটের সময়সূচি, তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত ইসির চলচ্চিত্রকে পুরোনো ঐতিহ্যে ফিরিয়ে নিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী রামগঞ্জে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো চুরি হওয়া গরু পুতিন-মোদির ভাইরাল ব্রিকস সেলফি এআই দিয়ে বানানো: এএফপি জাফর ইকবাল ও সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে চার্জশিট একাদশে ভর্তির প্রথম ফল প্রকাশ: ১৯ সেপ্টেম্বর মাইগ্রেশন প্রশাসনিক কারণে ডিএমপির গুলশান বিভাগের ডিসিকে প্রত্যাহার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে : মাহদী আমিন জাবিতে র‍্যাগিং: ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতির পরও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি


  • আপলোড সময় : শনিবার ১১ এপ্রিল, ২০২৬ সময় : ৩:৫৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর প্রথম দুই দিনে মাত্র ১২টি জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচল করেছে।

প্রায় ৪০ দিনের সংঘাতের কারণে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনো আগের মতো স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি ফিরে আসেনি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির এই অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলছে। বিশেষ করে তেল ও গ্যাস পরিবহনে ধীরগতি দেখা দেওয়ায় আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট বলেছেন, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে গেলে জ্বালানির দাম দ্রুত কমতে পারে। এতে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমবে এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর সুযোগ পাবে।

তিনি আরও জানান, জ্বালানির দাম কমে এলে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ভবিষ্যতে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিতে পারে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

সূত্র: শাফাক নিউজ



এ সম্পর্কিত আরো খবর