ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএসসি-২০২৬ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ


  • আপলোড সময় : শনিবার ১১ এপ্রিল, ২০২৬ সময় : ৪:৪৯ পিএম

অনলাইন রিপোর্টার

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত তালিকায় কেন্দ্রের নাম, কেন্দ্র কোড, কেন্দ্রের আওতাধীন কলেজগুলোর নাম ও কোড, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফির অর্থ গ্রহণ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে গোপনীয় কাগজপত্র, অলিখিত উত্তরপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন।

নিয়ম অনুযায়ী, প্রতিদিন পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ওএমআর শিটের প্রথম অংশ ডাকযোগে ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। একই সঙ্গে উত্তরপত্রগুলো পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রেরণ করতে হবে।

এছাড়া ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় অর্থ ও কাগজপত্র গ্রহণ করে পরীক্ষা পরিচালনা করবে এবং পরীক্ষা শেষে সব নথিপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেবে।

বোর্ড আরও জানিয়েছে, জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এইচএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংবা সিনিয়র কোনো শিক্ষক কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকবেন।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্র ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এই বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার নিরাপত্তা, প্রশ্নপত্র বিতরণ এবং উত্তরপত্র ব্যবস্থাপনায় যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়েও কঠোর নজরদারি থাকবে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, কেন্দ্র তালিকা প্রকাশের মাধ্যমে এবার পরীক্ষার প্রস্তুতি আরও সুসংগঠিত হবে এবং সময়মতো সব কার্যক্রম সম্পন্ন করা সহজ হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্রগুলোতে পরীক্ষার সময়সূচি ও প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে।



এ সম্পর্কিত আরো খবর