ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ফরিদপুর পৌরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী কে এম নাজমুল ইসলাম


  • আপলোড সময় : বুধবার ১৫ এপ্রিল, ২০২৬ সময় : ৩:৫৫ পিএম

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর:

ফরিদপুর পৌরবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ফরিদপুর পৌরসভার মেয়র প্রার্থী ও বিএনপি নেতা কে এম নাজমুল ইসলাম। একই সঙ্গে তিনি পৌরবাসীর কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।

মঙ্গলবার রাতে ফরিদপুর শহরের আলিপুরে অবস্থিত নওয়াব আলী টাওয়ারে নববর্ষ উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে কে এম নাজমুল ইসলাম আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ক্ষমতা মহান সৃষ্টিকর্তার দান। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন। তাই জনগণের ভালোবাসা ও আল্লাহ তাআলার রহমত পেলে তিনি ফরিদপুর পৌরবাসীর সেবা করার সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, তিনি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজ চালিয়ে যেতে চান। তার মতে, অনেকেই ক্ষমতা পাওয়ার আগে জনগণের কাছে নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু পরে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হন। তবে তিনি প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়নের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।

নাজমুল ইসলাম বলেন, যদি তিনি আপনাদের দোয়া, ভালোবাসা ও আল্লাহর রহমতে নির্বাচিত হতে পারেন, তাহলে ফরিদপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবেন। পাশাপাশি তিনি পৌরবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি জানান, আসন্ন নির্বাচনে তিনি দলের কাছে মনোনয়ন চাইবেন। তবে যদি দলীয় মনোনয়ন না পান, তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি আশা প্রকাশ করেন, দলের দুঃসময়ে তার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন করে দল তাকে মনোনয়ন দেবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার সাবেক ৬ নম্বর ওয়ার্ডের কৃষক দলের সাবেক সভাপতি আব্দুল রাজ্জাক চৌধুরী, জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান মুরাদ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান মুরাদ, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাসান মোল্লা, সমাজসেবক ইউসুফ হোসেন বাদল, আব্দুর রহমান ব্যাপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শেষে তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটি উন্নত, সুন্দর ও জনবান্ধব ফরিদপুর পৌরসভা গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।


আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর