ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সিরাজগঞ্জে ৫১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ সময় : ৫:৪১ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর বিশেষ অভিযানে ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা বেচাকেনার কাজে ব্যবহৃত নগদ ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১টা ২০ মিনিটে র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের ‘অজিহা জিম ভিলা’ নামক একটি বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. রাজু (২৫) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। তিনি ধোপাকান্দি গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে সলঙ্গা ও আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পাশাপাশি বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করা হয়েছে, যা মাদক ব্যবসার লেনদেনের অর্থ বলে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আইনগত প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয়দের সহযোগিতাও কামনা করা হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর