ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


  • আপলোড সময় : সোমবার ২০ এপ্রিল, ২০২৬ সময় : ৩:৪৩ পিএম

বগুড়া প্রতিনিধি 

বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আধুনিক বিচারসেবা ডিজিটালাইজেশনের অংশ হিসেবে এই সেবা চালুর মাধ্যমে বিচারপ্রার্থীদের সুবিধা আরও সহজ ও দ্রুত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে বগুড়া সার্কিট হাউস থেকে হেঁটে আদালত চত্বরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বেলা ১১টা ২০ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করেন। একই সময় তিনি বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন।

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে তিনি বগুড়া শহরের সার্কিট হাউজে পৌঁছান। সফরের শুরু থেকেই স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ই-বেইল বন্ড সেবা চালুর মাধ্যমে আদালতের জামিন সংক্রান্ত প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিচারপ্রার্থীরা এখন থেকে অনলাইনভিত্তিক ব্যবস্থার মাধ্যমে সহজেই বেইল বন্ড সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন, ফলে সময় ও ভোগান্তি দুটোই কমবে।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন এবং এর আনুষ্ঠানিক কার্যক্রমের ঘোষণা দেবেন বলে জানা গেছে। একই সঙ্গে দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

দিনের দ্বিতীয়ার্ধে তিনি গাবতলী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে খাল খনন কার্যক্রম, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।

এছাড়া সফরসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তার পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন এবং বিকেলে শহরে ফিরে আসবেন। বিকেল ৪টায় জেলা বিএনপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে বগুড়া শহর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে শহরের বিভিন্ন সড়কে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই বিভিন্ন স্থানে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান করছেন এবং তাকে একনজর দেখার জন্য ভিড় করছেন সাধারণ মানুষ।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর