ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরান সময়ক্ষেপণ করছে: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও


  • আপলোড সময় : মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ সময় : ৫:০৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, ইরান নতুন প্রস্তাবের আড়ালে সময়ক্ষেপণের কৌশল অবলম্বন করছে। তিনি বলেন, বর্তমান আলোচনার প্রক্রিয়ায় ইরানের অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গ্রহণযোগ্য নয়, বিশেষ করে হরমুজ প্রণালি ইস্যুতে তাদের বক্তব্য উদ্বেগজনক।

সোমবার (২৭ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমার মনে হচ্ছে ইরান সময়ক্ষেপণ করার চেষ্টা করছে, এবং আমরা তা হতে দিতে পারি না। হরমুজ প্রণালি নিয়ে তাদের অবস্থান যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক ব্যবস্থার জন্য অগ্রহণযোগ্য।”

সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে তিন ধাপের একটি নতুন প্রস্তাব দিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে। এই প্রস্তাবকে ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে, তবে এর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।

ইরানের প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং ইরান ও লেবাননে কোনো ধরনের আগ্রাসী হামলা হবে না—এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয় ধাপে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও পরিচালনা নিয়ে আন্তর্জাতিক আলোচনা শুরু হবে। তৃতীয় ধাপে, সব পক্ষের মধ্যে সমঝোতা হলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই প্রস্তাবকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। মার্কো রুবিও স্পষ্টভাবে বলেন, “হরমুজ প্রণালি নতুন করে খোলার বিষয় নয়। এটি আন্তর্জাতিক জলপথ, এখানে ইরানের একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “আমরা এমন কোনো ব্যবস্থা মেনে নেব না যেখানে ইরান নির্ধারণ করবে কারা এই প্রণালি ব্যবহার করতে পারবে। এটি বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ।”

এর আগে পারমাণবিক ইস্যুতে বিরোধের কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত প্রায় ৪০ দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত চলেছিল। পরে ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপর স্থায়ী সমঝোতার জন্য ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়, যা ২১ ঘণ্টা আলোচনা সত্ত্বেও কোনো ফল ছাড়াই শেষ হয়।

প্রথম দফার ব্যর্থতার পর পাকিস্তানসহ কয়েকটি দেশ দ্বিতীয় দফা আলোচনার উদ্যোগ নেয়। ইরান জানিয়েছে, নতুন প্রস্তাবের ভিত্তিতে আলোচনা হলে তারা পরবর্তী সংলাপে অংশ নিতে প্রস্তুত।

এদিকে মার্কো রুবিও ফক্স নিউজকে দেওয়া আরেক মন্তব্যে বলেন, “ইরানিরা অভিজ্ঞ আলোচক। তবে আমরা নিশ্চিত হতে চাই যে যেকোনো চুক্তি তাদের পারমাণবিক অস্ত্র অর্জন থেকে দূরে রাখবে।”

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি নিয়ে এই টানাপোড়েন মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।



এ সম্পর্কিত আরো খবর