ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নড়াইলে মাঠ দিবস' অনুষ্ঠিত, উন্নত জাতের ধান চাষে কৃষকদের আগ্রহ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ সময় : ৮:৫২ পিএম

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে উচ্চ ফলনশীল আধুনিক জাতের ধান পরিচিতি এবং সম্প্রসারণের লক্ষ্যে  'মাঠ দিবস' অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (২৮ এপ্রিল) দুপুরে  ইউনিয়নের মতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বায়ার ক্রপ সায়েন্স-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নলদী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নড়াইলের উপ-পরিচালক (ডিডি) মোঃ আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের  উপ-পরিচালক মোঃ আরিফুর রহমান বলেন, "দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষকদের আধুনিক উচ্চ ফলনশীল জাতের চাষাবাদে এগিয়ে আসতে হবে। অ্যারাইজ ব্র্যান্ডের ধানগুলো বিশেষ করে পাতা পোড়া রোগ প্রতিরোধী হওয়ায় কৃষকরা বাড়তি নিরাপত্তা পাচ্ছেন।"

বায়ার ক্রপ সায়েন্স-এর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কৃষিবিদ চন্দন কুমার মিত্র, কাস্টমার কানেক্ট ম্যানেজার কৃষিবিদ হাবিবুর বাসারমাঠ দিবসে অ্যারাইজ এজেড ৬৪৫৩ এসটি, অ্যারাইজ ৮৪৮৫ এসটি এবং ডিএনআর হাইব্রিড ধান- জাতের ফলন প্রদর্শনী করা হয়। স্থানীয় কৃষক অসিত বকশী এবং বাপ্পি বিশ্বাস সহ উপস্থিত অন্যান্য কৃষকরা এই ধানের ফলন গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

বিশেষজ্ঞরা জানান, এই ধানগুলোর চাল চিকন সুস্বাদু এবং ঝড়-বৃষ্টিতে গাছ হেলে পড়ে না। ফলে লোহাগড়ার কৃষকদের মাঝে এই হাইব্রিড জাতগুলো চাষে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। অনুষ্ঠানে এলাকার শতাধিক প্রান্তিক কৃষক আধুনিক চাষাবাদ পদ্ধতির ওপর প্রশিক্ষণ পরামর্শ গ্রহণ করেন।


এ সম্পর্কিত আরো খবর