ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কটিয়াদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


কটিয়াদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ সময় : ৬:৪৩ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং তা আরও স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

সভায় বক্তারা বলেন, উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাদক, ইভটিজিং, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি করে জনগণকে আরও সক্রিয়ভাবে আইনশৃঙ্খলা রক্ষায় সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, অপরাধ দমনে শুধু প্রশাসনের ভূমিকা নয়, স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আরও শক্তিশালী করতে হবে।

সভায় চলমান সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়। জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করে উন্নয়ন কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপরও বিশেষভাবে জোর দেওয়া হয়। বক্তারা বলেন, স্থানীয় জনগণকে সম্পৃক্ত না করলে কোনো উন্নয়ন কার্যক্রম টেকসই হয় না।

সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি নিয়মিত তথ্য আদান-প্রদান ও মাঠ পর্যায়ের তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।


এ সম্পর্কিত আরো খবর