ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

পাবনায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন


  • আপলোড সময় : রবিবার ০৩ মে, ২০২৬ সময় : ৮:০৭ পিএম

পাবনা প্রতিনিধি:
ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও সাংবাদিক নীতিমালা তৈরীর  দাবি তুলে পাবনায় পালিত হলো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬।  রবিবার দুপুরে পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরামের আয়োজনে শহরের ক্যাফেটেরিয়া মিলনায়তন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় তরুণ সাংবাদিকদের সমস্যা, সম্ভাবনা ,নীতিমালা প্রণয়ন, ও নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি জানাযন বক্তারা। মুক্ত আলোচনায় বক্তারা অতি দ্রুত গণমাধ্যম নীতিমালা আইন বাস্তবায়ন না হলে পাবনা থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সমকাল ও এনটিভির স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান।

ইয়াং জার্নালিস্ট ফোরাম পাবনার সভাপতি তারেক খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রনি ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার ও ইয়াং জার্নালিস্টের নির্বাহী সদস্য খালেদ হোসেন পরাগ, পাবনা রিপোর্টার্স ইউনিটির  সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ড্যাব পাবনা  শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আহমেদ মোস্তফা নোমান, সাংবাদিক আর কে আকাশ, এস এম মাহবুব আলম, রবিউল ইসলাম রনি, আব্দুল কাইয়ুম তমাল, রেজা নাবিল, সাদাত বাহার, সাদমান সাকিব, নীরব , এস এম পারভেজ, সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের সদস্যসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরাগণ উপস্থিত ছিলেন।
আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর