ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সীমান্ত থেকে আনা সিরাপসহ মাদক বিক্রেতা আটক


  • আপলোড সময় : সোমবার ০৪ মে, ২০২৬ সময় : ৪:৩৮ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলা-এ অভিযান চালিয়ে ৮০ বোতল ইসকফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। সোমবার (৪ মে) দুপুরে র‍্যাব-৯ সদর দপ্তর, সিলেট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, র‍্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ মে) রাত ৯টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা-বাগানের ভেতরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্য পেয়ে র‍্যাব সদস্যরা সেখানে পৌঁছায়। রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে অভিযান চালানোর সময় একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।

আটক ব্যক্তির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে মাদকদ্রব্য থাকার বিষয়টি স্বীকার করে। পরে তার সঙ্গে থাকা একটি লাল-কালো রঙের ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন স্বাধীন কর্মকার (২৩)। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর চা-বাগান এলাকার পিন্টু কর্মকারের ছেলে। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে সীমান্তবর্তী এলাকা থেকে ইসকফ সিরাপ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন।

র‍্যাব-৯ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত মাধবপুর থানা-এ হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্র জানায়, তেলিয়াপাড়া এলাকা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা আশা করছেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে।


এ সম্পর্কিত আরো খবর