ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা


  • আপলোড সময় : সোমবার ০৪ মে, ২০২৬ সময় : ৮:০৯ পিএম

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে “দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকালে সাতক্ষীরার লেকভিউ কনভেনশন সেন্টারে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় খুলনা’র আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় সাতক্ষীরা জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক বিভাগীয় পরিচালক মোঃ ফজলুল হক। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করা অত্যন্ত জরুরি। দুর্নীতি দমনে জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই ফলাফল অর্জন সম্ভব নয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক সজেকা খুলনা’র উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী, দুদক জেলা কার্যালয় বাগেরহাটের উপপরিচালক আতিকুর রহমান, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, দুদক সজেকা খুলনা’র উপসহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন এবং উপসহকারী পরিচালক মোঃ মহসীন আলী প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালার শুরুতে প্রধান অতিথি মোঃ ফজলুল হকসহ উপস্থিত অতিথিদের সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান জেলা সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।

দিনব্যাপী এ কর্মশালায় দুর্নীতি প্রতিরোধের কৌশল, সামাজিক আন্দোলন গড়ে তোলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এতে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নিয়মিত আয়োজনের দাবি জানান।


এ সম্পর্কিত আরো খবর