ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুত আছে: উপদেষ্টা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৫ মে, ২০২৬ সময় : ৪:০২ পিএম

অনলাইন রিপোর্টার

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বা বৈশ্বিক পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও বর্তমানে দেশে প্রয়োজনীয় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, যা স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে সক্ষম।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছে।

জাহেদ উর রহমান বলেন, জ্বালানি খাতে সম্ভাব্য চাপ কমাতে সরকার বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে। এর অংশ হিসেবে বিদ্যুৎচালিত বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এই বাস সার্ভিস শিক্ষার্থীদের জন্য চালু করার পরিকল্পনা রয়েছে, যা ধীরে ধীরে শহরজুড়ে সম্প্রসারণ করা হবে।

তিনি আরও জানান, পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা গড়ে তোলাই সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য। এতে একদিকে যেমন জ্বালানি তেলের ওপর চাপ কমবে, অন্যদিকে পরিবেশ দূষণও হ্রাস পাবে।

উপদেষ্টা বলেন, দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা করলেও দেশে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। তিনি আশ্বস্ত করেন, আপাতত জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই।

তিনি আরও উল্লেখ করেন, সরকার জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে এবং অপচয় রোধে বিভিন্ন নীতিমালা বাস্তবায়ন করছে। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ চাহিদা পূরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তবে সরকার আগাম প্রস্তুতির অংশ হিসেবে জ্বালানি মজুত ও আমদানি ব্যবস্থাকে শক্তিশালী করেছে, যাতে দেশের অর্থনীতি ও জনজীবনে কোনো প্রভাব না পড়ে।



এ সম্পর্কিত আরো খবর