ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,  ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবি না মানলে আরেকটি বিপ্লব হবে: জামায়াত আমীর আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সুইজারল্যান্ডে রুমমেটের মরদেহ উদ্ধার, বাংলাদেশি গ্রেপ্তার আজ থেকে শুরু হচ্ছে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের কার্যক্রম মাঝপথেই সফর বাতিল করে দেশে ফিরলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন রাশিয়ার হামলা রুখতে ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে হটিয়ে বিকল্প সরকার গঠনে আলোচনায় বিরোধীরা তাহসিফের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বাবার মামলা, বন্ধু দ্বীপ গ্রেপ্তার ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শুরু

সংরক্ষিত নারী আসনের এমপি বিলকিস ইসলামকে সৈয়দপুরে সংবর্ধনা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৫ মে, ২০২৬ সময় : ৫:৩৫ পিএম

নীলফামারীর সৈয়দপুর-এ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় বিলকিস ইসলাম-কে সংবর্ধনা দিয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৫ মে) সকাল ১০টায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার-এর সভাপতিত্বে বক্তব্য দেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বিলকিস ইসলামের রাজনৈতিক অঙ্গনে অবদান তুলে ধরে তার সফলতা কামনা করেন এবং দলের প্রতি তার ভূমিকার প্রশংসা করেন।

সভা সঞ্চালনা করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহীন। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সংবর্ধিত অতিথি বিলকিস ইসলাম তার বক্তব্যে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। পাশাপাশি তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


এ সম্পর্কিত আরো খবর