ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ভুট্টাখেত থেকে ফেরার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ০৬ মে, ২০২৬ সময় : ৬:১৩ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলাে ভুট্টাখেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো. ইউসুফ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী স্থানীয় আইয়ুব আলী মুন্সির ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন। আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা নদীর চরাঞ্চলে অন্য শ্রমিকদের সঙ্গে ভুট্টা তোলার কাজ করছিলেন ইউসুফ আলী। দুপুরের দিকে হঠাৎ আকাশে কালো মেঘ জমে ঝড়-বৃষ্টি শুরু হলে তারা কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। বিশেষ করে চরাঞ্চল ও খোলা মাঠে কাজ করার সময় কৃষকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।

এলাকাবাসী বলছেন, কৃষি কাজের সময় বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে আরও সচেতনতা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি আবহাওয়া সতর্কতা দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকলে অনেক প্রাণহানি এড়ানো সম্ভব।

প্রতিবছর বর্ষা মৌসুমে লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বজ্রপাতে কৃষকসহ সাধারণ মানুষের মৃত্যু ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, খোলা মাঠে কাজ করার সময় নিরাপদ আশ্রয়ে না গেলে এমন দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি থাকে। এই ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। নিহতের পরিবারে চলছে আহাজারি।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর