ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচ সূচি ঘোষণা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৭ মে, ২০২৬ সময় : ৩:৫৬ পিএম

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী জুন মাসে বাংলাদেশ সফরে এসে স্বাগতিক দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

ঘোষিত সূচি অনুযায়ী, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলোই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে অবস্থিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ৯ জুন, দ্বিতীয়টি ১১ জুন এবং তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৪ জুন।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি নির্ধারণ করা হয়েছে ১৭, ১৯ এবং ২১ জুন। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার এই সফর দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঘরের মাঠে বাংলাদেশ দল শক্ত প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাই করার সুযোগ পাবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্যও উপমহাদেশীয় কন্ডিশনে প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে এই সিরিজকে।

সূচি অনুযায়ী, বাংলাদেশ সফরের আগে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে। সেই সিরিজ শেষ করেই তারা সরাসরি বাংলাদেশে এসে পৌঁছাবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও আশা করা হচ্ছে, এই সিরিজ ঘিরে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হবে। মিরপুর ও চট্টগ্রামের ম্যাচগুলোতে দর্শক উপস্থিতিও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট সূচির ব্যস্ত সময়ের মধ্যে এই সিরিজটি দুই দলের প্রস্তুতি ও পারফরম্যান্স মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।



এ সম্পর্কিত আরো খবর