ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

বঙ্গবন্ধুর ভাষণ মামলায় জামিন পেলেন ডাকসুর সাবেক ভিপি ইমি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৭ মে, ২০২৬ সময় : ৭:০২ পিএম

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ (ইমি) গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বুধবার (৭ মে) দুপুর পৌনে ৩টার দিকে তিনি জামিনে কারামুক্ত হন বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। কারা সূত্র জানায়, সকালে হাইকোর্টের জামিন আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে, গত ৩০ এপ্রিল বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইমির জামিন আবেদন শুনানি শেষে রুল জারি করে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

আদালতে ইমির পক্ষে শুনানি করেন আইনজীবী মুহা. নোমান হোসাইন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৭ মার্চ রাতে রাজধানীর শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচারের কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন। ওই সময় রিকশায় মাইক ব্যবহার করে ভাষণ প্রচারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাদের বাধা দেন।

এজাহারে উল্লেখ করা হয়, এ ঘটনায় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ কয়েকজন শিক্ষার্থী বাধা দেন। পরদিন পুলিশ ঘটনাস্থল থেকে ইমিসহ সংশ্লিষ্টদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

কারাগার থেকে মুক্তির পর এ ঘটনায় নতুন করে রাজনৈতিক ও ছাত্র সংগঠনগুলোর মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

আাকশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর